বিনোদন
মজা পাইলাম
জবের ম্যাথ প্রিপারেশন নিতে নিতে যা যা শিখলাম :-
১) বানর খালি তেল মাখা বাঁশ বাইয়াই উপরে উঠে ।
২) পৃথিবীতে তিনজন মানুষ খুব কাজ করে - ক,খ আর গ । আর মাঝপথে ক আর খ কাজ থুইয়া দৌড় দেয় ।
৩) কোনো প্রকার কারণ ছাড়াই নব্বই ডিগ্রী ফরমে থাকা গাছ হুদাই ভাইঙ্গা পড়ে কিন্তু আশেপাশে একটা দেওয়াল থাকেই প্রটেকশন দেওয়ার জন্য ।
৪) সারা দুনিয়ায় এতো মানুষ থাকতে টাকা খালি লিলি, মলি আর পলিরেই ভাগ কইরা দিবো আর পলি সব সময় দূইগুণ নাইলে তিনগুণ বেশি টাকা পাইবো ।
৫) দুইটা গাড়ি থাকবো কিন্তু জীবনেও একসাথে যাইবো না, ১০ কিলো মিটার এর ডিসট্যান্স থাকবোই ।
৬) নৌকারে দেখলাম সারা জীবন স্রোতের প্রতিকূলেই যাইতে ।
৭) বালতি ভরতে তিনটা নল লাগেই । দুইটা দিয়া পানি ভরে আর আরেকটা পানি সব বাইর কইরা দেয় । কেমনে কি!!!
৮) পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন Mr. X । সব জায়গায় ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করে হালায় । Mr. X has invested 5,00,000 in his business.
৯) বেচা কেনার খুচরা মার্কেটে খালি তিনটা জিনিসই পাওয়া যায় - মার্বেল, কলম আর নইলে কলা ।
১০) প্রতিটা স্কূলে ১০ শতাংশ শিক্ষার্থী থাকবোই যারা বাংলা ও ইংরেজি উভয় বিষয়েই ফেইল ।
Comments
Post a Comment